Refund Policy
Ezzaraa.com রিটার্ন ও রিফান্ড পলিসি
Ezzaraa.com-এ আমরা চাই আমাদের গ্রাহকরা সর্বদা সন্তুষ্ট থাকুন। কিন্তু কখনো কখনো রিটার্ন বা রিফান্ড প্রয়োজন হতে পারে, এজন্য আমরা আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি পরিষ্কারভাবে নির্ধারণ করেছি, যাতে আপনার কেনাকাটার অভিজ্ঞতা সুষ্ঠু ও স্বচ্ছ থাকে।
কোন কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে?
- ত্রুটিপূর্ণ বা ড্যামেজ পণ্য: যদি আপনি যে পণ্যটি অর্ডার করেছেন তা ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য (যেমন ভুল সাইজ, কালার, অথবা অসম্পূর্ণ পণ্য) হয়, তাহলে আপনি রিফান্ড পেতে পারবেন। রিফান্ডের জন্য আবেদন করতে হবে আমাদের ওয়েবসাইটের রিফান্ড অপশনে গিয়ে এবং ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত প্রমাণ সহ রিফান্ডের জন্য আবেদন করতে হবে। এর পর রিফান্ডের জন্য আবেদন গ্রহণ করা হবে না।
- এক্সচেঞ্জ নীতি: আমাদের এখানে কোনো এক্সচেঞ্জ সিস্টেম নেই।
মিসিং বা হারানো পণ্য রিফান্ড পলিসি
১. গ্রাহক যখন তার ডেলিভারিকৃত পণ্য আনবক্স করবেন, তখন একটি ভিডিও ফুটেজ ধারণ করতে হবে।
২. মিসিং পণ্যের ক্ষেত্রে, ডেলিভারিকৃত পণ্যের সঠিক সাইজ/কালার উল্লেখ করে, এবং মিসিং পণ্যের সংখ্যা সহ বিস্তারিত লিখিত এবং ছবিসহ আমাদের জানাতে হবে।
৩. মিসিং পণ্য ক্লেইমের জন্য, গ্রাহককে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে কাস্টমার সাপোর্টে অভিযোগ জানাতে হবে এবং যথাযথ প্রমাণ প্রদান করতে হবে।
রিফান্ড করার সময়সীমা
আপনি যদি রিফান্ডের জন্য আবেদন করেন এবং তা আমাদের রিফান্ড পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে আপনার অর্ডারের মূল্য ৭ কর্ম দিবসের মধ্যে রিফান্ড করা হবে। কিছু ক্ষেত্রে, আপনার পেমেন্ট মেথড অনুযায়ী রিফান্ডের সময় কম বা বেশি হতে পারে।
কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে?
রিটার্নের জন্য প্রযোজ্য কেবল তখনই হবে যদি:
- আপনার অর্ডার করা পণ্যের কালার বা সাইজের সাথে ডেলিভারির পণ্যের মিল না থাকে। রিটার্ন করার জন্য আমাদের ওয়েবসাইটের রিটার্ন অপশনে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে হবে। আবেদন গ্রহণের সময়সীমা পার হলে, রিটার্ন গ্রহণ করা হবে না।
কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে না?
রিটার্নের জন্য প্রযোজ্য হবে না:
- যদি পণ্য রিসিভ করার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের অবগত না করা হয়।
- যদি পণ্যের আসল রং কম্পিউটার বা ফোনের ডিসপ্লে কালারের কারণে ওয়েবসাইটের ছবির সাথে মিল না খায়।
- যদি পণ্যটি ব্যবহৃত হয়ে থাকে।
রিটার্ন করার শর্তসমূহ
- রিটার্ন করা পণ্যটি অবশ্যই অব্যবহৃত হতে হবে এবং কোনোভাবেই পণ্যটি ধৌত/ব্যবহৃত হওয়া যাবেনা। ফ্যাশন প্রোডাক্ট এর ক্ষেত্রে আপনি পণ্যটি ট্রায়াল দিতে পারবেন, তবে তা ভাজ করা বা ধোয়া যাবে না।
- পণ্যটির সাথে অরিজিনাল ট্যাগ, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, এবং সমস্ত এক্সেসরিজ থাকতে হবে।
কিভাবে রিফান্ড/রিটার্নের জন্য আবেদন করবেন?
১. প্রথমে আপনাকে আপনার একাউন্টে লগইন করতে হবে। ২. তারপর Return Process পেইজে গিয়ে ফর্মটি সঠিক তথ্য সহ পূর্ণ করুন এবং Submit বাটনে ক্লিক করুন। ৩. আপনার ঠিকানা যদি ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে হয়, সেই অনুযায়ী পণ্যটি কুরিয়ার করে আমাদের ঠিকানায় পাঠান। ৪. ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে থেকে পণ্য পাঠানোর আগে আমাদেরকে ফোন বা ইমেইল করে জানান। আপনাকে নিজ খরচে এবং নিজ দায়িত্বে কুরিয়ার করতে হবে। কুরিয়ারে পণ্য হারালে বা নষ্ট হলে তা আমাদের দায়বদ্ধতার বাইরে।
কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য রিটার্ন করবেন?
- ঢাকার মধ্যে: পাঠাও, রেডেক্স, ই-কুরিয়ার
- ঢাকার বাইরে: সুন্দরবন কুরিয়ার, এস এ পরিবহন
Kids